ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নৌকার আশপাশে আগুনের তীব্রতা এতো বেশি যে কাছে যাওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে আগুনে নৌকার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিংবা এতে কতজন পর্যটক ছিলেন—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

আপডেট সময় ১০:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫