ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

একসঙ্গে তিন সন্তানের মা হলেন মৌসুমী

ঢাকার ধামরাই একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন মৌসুমী বেগম (২০) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৯ মে) বিকালের দিকে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। মৌসুমী বেগম ধামরাই পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম লাকুড়িয়া পাড়ায় বসবাসরত ভ্যানচালক রবিউল ইসলামের স্ত্রী। রবিউলের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার বাসিন্দা। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.আহমেদুল হক তিতাস প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা.আহমেদুল হক তিতাস বলেন, মৌসুমী বেগম প্রসব ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসকসহ চিকিৎসকদের তত্ত্বাবধানে দুপুর ১২:৩০ থেকে চেষ্টা করে বিকালের দিকে নরমাল ডেলিভারিতে তিনটি কন্যা সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। জন্ম নেওয়া নবজাতকরা ও তাদের মা মৌসুমী সুস্থ আছেন।

এমন খবরে ধামরাই হাসপাতাল জুড়ে ছড়িয়ে পড়ে। পরে নবজাতকের স্বজন ও এলাকাবাসী ছুটে আসেন নবজাতকদের দেখতে। ইতিমধ্যে তিন কন্যার নাম রাখা হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার। এই দম্পতির ঘর আলো করে একসঙ্গে তিনটি কন্যা সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

খুশিতে আত্মহারা হয়ে নবজাতকদের বাবা রবিউল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদেও প্রচেষ্টায় একসঙ্গে তিন কন্যা সন্তনের বাবা হতে পেরেছি। আমি ও আমার স্ত্রী অত্যন্ত আনন্দিত এবং সবার দোয়া কামনা করি।

এই বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী জানান, স্বাভাবিকভাবে তিনটি সন্তান জন্ম দেওয়া নেওয়ায় আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমাদের মেডিকেল টিম (গাইনী বিভাগের চিকিৎসকসহ নার্স, মিডওয়াইফ এবং সহযোগীরা) অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রসবটি সম্পন্ন করেছে। এর মধ্যে দুইটি শিশুর ওজন এক কেজির কম থাকায় আমরা তাদের এনআইসিইউ এর জন্য রেফার্ড করেছি। তবে তিন নবজাতক ও মা সুস্থ্য আছেন বলেও জানান এই চিকিৎসক।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

একসঙ্গে তিন সন্তানের মা হলেন মৌসুমী

আপডেট সময় ০৩:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫