ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, ডিম সংগ্রহের উৎসব

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ। বজ্রপাত ও বৃষ্টির মধ্যে হালদা নদীর পাড়ে ডিম সংগ্রহকারীদের উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত হালদা পাড়ে ডিম সংগ্রহকারীদের ডিম নিয়ে ছোটাছুটি করতে দেখা যায়।

হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। শ্বেত ‘স্বর্ণের’ ডিম সংগ্রহ করতে পেরে ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে।

হাটহাজারী উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টা থেকে জোয়ারের সময় হালদা নদীর বিভিন্ন অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান বলেন, টানা বৃষ্টি হওয়ায় হালদা পাড় ডিম সংগ্রহকারীদের উৎসবে পরিণত হয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, ডিম সংগ্রহের উৎসব

আপডেট সময় ০৩:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫