ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মোংলা বাঁচাও ৫ দফা দাবিতে মানববন্ধন

মোংলা বাঁচাও ব্যানারে ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে মোংলা বাঁচাও একটি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মোংলা বাঁচাও এর প্রধান সমন্বায়ক মোল্যা রহমাতুল্লাহ’র নেতৃত্বে মোংলা পৌর মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে ৫ দফা দাবি তুলে বক্তারা বলেন, ঘোষিত সময়ের মধ্যেই পশুর চ্যানেলের নাব্যতা সংকট নিরসন, মোংলা বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতার সমাধান এবং শুল্কায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আমদানি-রপ্তানির কমপক্ষে ৪০ শতাংশ বাণিজ্যে মোংলা বন্দরের ব্যবহার নিশ্চিত করতে হবে। খানজাহান আলী বিমানবন্দর চালু, মোংলা ইপিজেড সম্প্রসারণ, মোংলা-খুলনা ও ঢাকা-খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করণ ও মোংলা নদীতে সেতু নির্মাণের কাজ অতিদ্রুত সম্পন্ন করতে হবে।

জনপদের বেকারত্ব সমস্যা দূর করতে মোংলায় কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন, সু-চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক হাসপাতাল নির্মাণ, সুপেয় পানির সরবরাহ ও আবাসন সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এছাড়াও মোংলা বন্দর, পশুর চ্যানেল, ঘোষীয়াখালী চ্যানেল ও মোংলা ইপিজেড উন্নয়ন প্রকল্পে দুর্নীতির সাথে জড়িত সকল ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি বন্দর ও শিল্প এলাকার সকল প্রকার সিন্ডিকেট, চোরাকারবারি ও চাঁদাবাজি বন্ধ করে ইতিবাচক ব্যাবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মোংলা বাঁচাও ৫ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫