গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় শতাধিক সুবিধাভোগী পরিবারের সাথে “স্বস্থ্য ও স্বাস্থ্যবিধি এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক” কর্মশালা করেছে সমন্বিত উন্নয়ন ফোরাম(আইডিএফ)। রোববার সকাল ১০টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় কর্মশালার উদ্বোধন করেন সমন্বিত উন্নয়ন ফোরাম (আইডিএফ)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এস.এম.শফিউল আজম।
কর্মশালায় কুমারখালী উপজেলা ডিপিএইচই প্রকৌশলী আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। যুক্তরাজ্য ভিত্তিক মুসলিম চ্যারিটি প্রকল্পের অর্থায়নে আইডিএফ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
আইডিএফ জরুরী ত্রাণ পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ খাদ্য, জলবায়ু পরিবর্তনে গুরুত্বপুর্ণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে দেশের প্রায় ৩৪টি জেলায় প্রকল্প চলমান রয়েছে।
টপ নিউজ :
কুষ্টিয়ায় আইডিএফ’র প্রশিক্ষণ কর্মশালা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৩২:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- 336
জনপ্রিয় সংবাদ











