ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজাকে ঘোষনা করা হয়েছে।

রবিবার বিকালে (২৫মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম এর সভাপতিত্বে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে থেকে সদরের জামায়াতের এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজাকে ঘোষনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

এসময় মোবারক হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষনা সম্পূর্ন হয়েছে। একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোন নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাইনা। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।

এসময় মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নই, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারনা আপনাদের কাজ করতে আরো সহজ হবে মানুষের ধারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

আপডেট সময় ১০:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫