ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি

বেশ কিছু দিন বৃষ্টির কারনে বিশ্বের বায়ু দূষিত শহরের তালিকায় প্রথমদিকে থাকা রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের রিপোর্ট থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোর দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ গত কয়েক দিনের তুলনায় শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

এদিন ১৯১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। এছাড়া ১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৬০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো এবং ১৫৩ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল ও চীনের উহান শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি

আপডেট সময় ০২:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫