কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ মেলার আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় জামায়াত নেতা আলী মেম্বর ও বিএনপি নেতা সুলতান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর ইউনিয়নের চাপাইগাছী বাজারে গাজী-কালু-চম্পাবতি মেলার আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। সোমবার যার উদ্বোধন হয়। মেলা চলাকালীন সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ আলী মেম্বরের নেতৃত্বে একদল নেতাকর্মী মেলার কার্যক্রম বন্ধ করে দেন। এসময় স্থানীয় বিএনপি নেতা সুলতানসহ বেশ কয়েকজন নেতাকর্মী মেলা কমিটির পক্ষে অবস্থান নেন। এনিয়ে উভয় পক্ষের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ভাংচুর ও লুটপাটের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরনের ঘটনাও ঘটে। সংঘর্ষে স্থানীয় জামায়াতের অন্তত ১০ নেতাকর্মীসহ উভয়পক্ষের ১৫জন রক্তাক্ত জখম হন। আহত বেশ কয়েকজনকে ভর্তি করা হয় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এবিষয়ে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন জানান চাপাইগাছী বাজারে অবৈধভাবে মেলার আয়োজন করা হয়। ওই মেলায় অশ্লীল কার্যকলাপ চলছিল এমন অভিযোগে স্থানীয় এলাকাবাসী মেলা বন্ধ করে দেয়। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকী বাদশা এবং তার ছেলেসহ বেশ কয়েকজ এই হামলার ঘটনা ঘটিয়েছ। এতে জামায়াতের কর্মী ও স্থানীয় মাদ্রাসা সুপার মাওলানা হাবিবুর রহমানসহ অন্তত ১০-১২জন গুরুতর আহত হন।
তবে এবিষয়ে বিএনপি নেতা আব্দুল্লাহেল বাকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান মেলা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় উত্তেজনা ছিল। সোমবার থেকে অনুমোদনহীন মেলা শুরু হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু মুসল্লীসহ এলাকাবাসী মেলা বন্ধ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
টপ নিউজ :
কুষ্টিয়ায় মেলা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত-১৫
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- 55
জনপ্রিয় সংবাদ











