কুষ্টিয়া প্রতিনিধি
‘নৌকায় ভোট দিতেই হবে, উল্টা-পাল্টা দু’একজন করছে এসব আামি শুনবো না, বাদশা’কে ভোট দিতে হবে না হলে সব সোজা করে দিবো। সাধারণ ভোটারদের এমন সব নানা ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যহত করে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্তৃক পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের নৌকার প্রার্থী আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ এমপি।
নোটিশ প্রাপ্তির নির্ধারিত সময়ের মধ্যে শুক্রবার সকাল ১০টায় তিনি স্ব-শরীরে না এসে প্রতিনিধি কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের প্রসিকিউটর এ্যাড: রফিকুল ইসলামের মাধ্যমে কারন দর্শাও নোটিশের লিখিত জবাব দাখিল করেছেন নির্ধারিত অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ উদ দৌলার কার্যালয়ে।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ-উদ-দৌলার কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করেন আ:কা:ম: সরওয়ান জাহান বাদশাহ এমপির প্রতিনিধি এ্যাড. রফিকুল ইসলাম লালন। লিখিত জবাবে তিনি অভিযোগের দোষ/দায় স্বীকার করে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে দু:খ প্রকাশ করে বলেছেন, ‘অজ্ঞাতসারে বা অসাবধানতা বশত: অথবা বাক্য উচ্চারণের প্রকাশ ভঙ্গিতে কোন ত্রুটি হয়ে থাকতে পারে’। তবে আগামীতে এমন ঘটনা আর ঘটবে না মর্মে অঙ্গীকারও করেছেন তিনি।
গত ১৯ ডিসেম্বর একই অভিযোগে এমপি সরওয়ার জাহান বাদশার ছেলে শাইখ আল জাহান শুভ্র’কে শো-কজ নোটিশ প্রেরণ করেছিলেন সংশ্লিষ্ট নির্বাচন অনুসন্ধান কমিটি। তিনিও নিজের ভুল স্বীকার করে নোটিশের লিখিত জবাব দিয়েছিলেন।
এবিষয়ে আ:কা:ম: সরওয়ার জাহান বাদশাহ জানান যেখানে এমন বক্তব্যের কথা উল্লেখ করা হয় সেই জায়গা আমার বাবার নানাবাড়ি। তাই অধিকার নিয়েই তাদের সঙ্গে কথা বলেছিলাম। কোন হুমকী ধামকী দেয়া হয়নি।
টপ নিউজ :
দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন এমপি বাদশাহ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- 91
জনপ্রিয় সংবাদ











