ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থীকে অস্ত্র তাক করে হত্যার হুমকী,প্রার্থীর ভাইকে নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-১ আসনে এক স্বতন্ত্র প্রার্থীকে শর্টগান ও পিস্তল তাক করে হত্যার হুমকীর অভিযোগ উঠেছে ওই আসনেরই স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরীর বিরুদ্ধে। আর ওই অভিযোগে কারণ দর্শাণোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। তাকে আগামী ১ জানুয়ারি স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা শুক্রবার এমন অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহমেদ টোকন চৌধুরী তার লোকজনসহ গত ২৭ ডিসেম্বর দৌলতপুরের তারাগুনিয়া মোড়ে তাঁকে দাড় করিয়ে অস্ত্রের মহড়া দেন। শর্টগান ও পিস্তল তাক করে তাকে হত্যার হুমকি দেন।
নাজমুল হুদার ওই অভিযোগ গ্রহন করেন কুষ্টিয়া-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আসাফ উদ দৌলা। শুক্রবার বিকেলে তিনি এ ঘটনা আরপিও এর ৭৩(২বি) ধারায় আচরণবিধি লঙ্ঘন হিসেবে টোকন চৌধুরীকে আগামী ১ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এমন অভিযোগ প্রসঙ্গে বুলবুল আহমেদ টোকন চৌধুরী জানান এসংক্রান্ত কোন ঘটনা ঘটেনি। তাছাড়া কোন নোটিশও পায়নি।
তবে ঘটনার দিন আমরা কর্মীদের নিয়ে দৌলতপুরের দিকে প্রচারণার জন্য যাচ্ছিলাম। তখন স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল আমাদের মোটরসাইকেলের বহরকে সাইড না দিয়ে আটকে রাখে। অস্ত্র তাক করা হত্যার হুমকীর অভিযোগ ভিত্তিহীন।

জনপ্রিয় সংবাদ

স্বতন্ত্র প্রার্থীকে অস্ত্র তাক করে হত্যার হুমকী,প্রার্থীর ভাইকে নোটিশ

আপডেট সময় ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩