আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাস্তার পাশে কোরবানির পশুর পশুর হাট বসানে যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ মে) ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঈদুল আজহা নিয়ে তিনি বলেন, এবার রাস্তার পাশে কোনো পশুর হাট বসানো যাবে না।
সেইসঙ্গে উপদেষ্টা বলেন, সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদের বোনাস চলতি মাসেই পরিশোধ করতে হবে। আর মাসের দুই থেকে তিন তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই পূরণ করতে হবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাস্তা ঘেরাও করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব সংবাদ : 










