ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান

অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক নাহারুল মৃধা (৫৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার ফিলিপনগর ইউপির ইসলামপুর গ্রামের মৃত জানবার মৃধার ছেলে।

সেসময় তার কাছ থেকে দেশি তৈরি একটি পাইপগান, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক দাম ১ লাখ ৩১ হাজার টাকা।

এ সময় তার সাথে থাকা আরো ৩ সহযোগী পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চকরাজাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সীমানা পিলার ৮৪/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে, উদয়নগর বিওপির আওতায় এ অভিযান পরিচালিত হয়।

শনিবার রাত ১১টার দিকে বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথমে নাহারুল মিথ্যা নাম-পরিচয় দিলেও পরে বায়োমেট্রিক যাচাই ও নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়।

জানা যায়, নাহারুল ২০২২ সালের একটি ডাকাতি ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। মামলাটিতে অন্য আসামিরা ৩০ বছরের সাজা পেলেও তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন।

প্রায় চার মাস আগে তিনি গোপনে দেশে ফিরে এসে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে শুরু করেন। তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, আসামি ও উদ্ধার হওয়া অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান

অস্ত্রসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫