ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১২৪টি ফ্লাইটে ৪৯ হাজার ১০৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার (১৮ মে) চলতি বছরের পবিত্র হজ নিয়ে প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শনিবার দিনগত মধ্যরাত পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের মোট ১২৪টি ফ্লাইটে ৪৯ হাজার ১০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।

হজযাত্রীদের সৌদি আরবে পরিবহনে এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।

এছাড়া সর্বশেষ শনিবার (১৭ মে) মো. জয়নাল হোসেন (৬০) নামে এক হজযাত্রী মদিনায় মারা গেছেন। তার বাড়ি গাজীপুর সদরে। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এ নিয়ে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩১ মে।

হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

জনপ্রিয় সংবাদ

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় ০২:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫