ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল ও কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার

টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।

এছাড়া সংঘর্ষের ঘটনাস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত।

জানতে চাইলে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়জুল ইসলাম জাগো নিউজকে জানান, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‌্যাব-৩ এর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল মসজিদ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এদিকে তাবলীগ জামাতের জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

জনপ্রিয় সংবাদ

ঢাকা মেডিকেল ও কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০২:৪৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪