ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ বিএনপির কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না: কাদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 81

দেশের মানুষ বিএনপির কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির জনসমর্থন নেই যার কারণে তারা তাদের আন্দোলন নিয়ে এগুতে পারেনি। সর্বশেষ ২৮ অক্টোবর বিএনপি তাদের কর্মসূচির নগ্ন, নৃশংস প্রদর্শনী দেখিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ তাদের কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না। হরতালে না, অবরোধে না। এসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে।

২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মূল্য লক্ষ্য নির্বাচন করা। মানুষকে নির্বাচনমুখী করা। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে তারা সন্ত্রাস করছে। বাস, ট্রেন পোড়াচ্ছে, মানুষ মারছে।

কাদের বলেন, সরকার হটানোর সবচেয়ে বড় অস্ত্র জনসমর্থন। সেই অস্ত্রে মরচে পড়েছে। যার কারণে হরতাল, অবরোধ সফল হয় না। এজন্য তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়েছে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মানুষ বিএনপির কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না: কাদের

আপডেট সময় ০৩:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩