ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পুরুষদের পর বিজয় দিবস রাঙালো নারীরাও

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে সকালেই সুদুর কারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিনটিকে রাঙিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল আরো একটি জয়ের সুখবর দিল।

১৬ ডিসেম্বর, সোমবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এদিন কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান।

জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ১৭ ওভারে থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে জুনিয়র টাইগ্রেসরা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই ২ উইকেটে ৪৭ রান তুলে ফেলেছিল। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা থেমে যায় তাদের এবং ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে।

অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পুরুষদের পর বিজয় দিবস রাঙালো নারীরাও

আপডেট সময় ০৩:১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪