ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ: শিল্প উপদেষ্টা

ঢাকা অফিস ॥ দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। আদিলুর রহমান খান বলেন, বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করতে ফোর্স কমিটি গঠন করা হয়েছে। যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। এগুলো চালু করতে আগে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আবারো ১০০ কোটি টাকা দেওয়া হবে। সেতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল। এটি পুনরায় চালু করতে চেষ্টা করা হচ্ছে।  তিনি বলেন, এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুদের দমন করে আমরা চিনিকলের জমিগুলো উদ্ধার করব। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, ২০২০ সালে বন্ধ হয় সেতাবগঞ্জ চিনিকল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও চালু হয়নি অন্যতম বৃহত্তম এই চিনিকল।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ: শিল্প উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪