ভেড়ামারা প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ভেড়ামারার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধরমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. সাহাবুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি এবং যুবলীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বলেন, আসামিদের ভেড়ামারার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
টপ নিউজ :
ভেড়ামারায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- 43
জনপ্রিয় সংবাদ















