ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিবেদক ॥ ঝিনাইদহ-২ (সদর ও হরিনাকুন্ডু) আসনের সাবেক এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। শুক্রবার ভোরে তাকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  তিনি ১১ বছর আগে জামায়াত কর্মী আব্দুস সালাম হত্যা মামলার আসামি। এছাড়া তার নামে জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে করে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাহজীব আলম সিদ্দিকীকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪