ঢাকা অফিস ॥ চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির প্রতিনিধি দলটি দুপুর ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মাধ্যমে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।
টপ নিউজ :
চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- 41
জনপ্রিয় সংবাদ











