ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই : ইবি ভাইস চ্যান্সেলর

ইবি প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, হাজারো রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা আর পেছনের ঘুঁণে ধরা বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে এই সংস্কারে অংশ নিতে হবে,  নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২৩৭ নং কক্ষে আজ বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের এলএলএম ২০২১-২০২২ ব্যাচের (৩০তম) বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ে থাকলে স্টুডেন্ট ইভালুয়েশন চালু করবো। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে জীবনে তোমরা ঢুকছো, তা দায়িত্বপূর্ণ। সেই দায়িত্ব পালন করতে হলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আর, সৎ হতে হবে। তুমি যদি সৎ না হও, প্রতিনিয়ত তোমার হৃদয়ের এবং বিবেকের সাথে তোমার দ্বন্দ্ব করতে হবে, আর তার মত কষ্ট আর কখনোই তুমি পাবে না। আরেকটি জিনিস, তুমি যদি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমার প্রতিশ্রুতি থাকতে হবে এবং সময় অনুসারে তোমার কাজ করতে হবে। কোন জিনিস এচিভ করতে হলে সময়কে সাথে বাঁধতে হবে। আর আল্টিমেটলি মনের মধ্যে এই চেতনা জাগ্রত করতে হবে আমি শুধু আমার জন্য না। পৃথিবীটা সুন্দর হবে না যদি আমরা অন্যের জন্য কাজ না করি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, প্রফেসর ড. নূরুন নাহার, প্রফেসর ড. হালিমা খাতুন, প্রফেসর ড. মোঃ আনিচুর রহমান, প্রফেসর ড.  মাকসুদা আক্তার,  সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান, সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলরকে সম্মাননা ক্রেস্ট এবং বিদায়ী শিক্ষার্থীদের ফেয়ারওয়েল ক্রেস্ট প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন শেখ ফারহা শারমিন বিন্দু এবং শাহরিয়ার কবীর রিমন। 

জনপ্রিয় সংবাদ

আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই : ইবি ভাইস চ্যান্সেলর

আপডেট সময় ০৯:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪