ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভেড়ামারা প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুতে সড়ক দুর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, বেলা পৌনে ১২টার সময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন অভি সরদার। হঠাৎ লালন শাহ সেতু পার হয়ে ট্রাকটি গতি কমালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগে। এতে আরোহী অভি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৮:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪