ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

নিজ সংবাদ ॥ সিভিল সার্জন অফিস ও ঔষধ প্রশাসন, কুষ্টিয়ার যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশ এর সহযোগিতায় ন্যাশনওয়াইড সেনসিটাইজিং ওয়ার্কশপ ফর ফার্মেসি রিটেইলার্স উইথ দ্যা ড্রাগ এন্ড কসমেটিকস এ্যাক্ট ২০২৩ ফর এন্টিবায়োটিকস বাই ডিজিডিএ শীর্ষক মতবিনিময় সভা গতকাল শহরের খেয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দীন। ঔষধ প্রশাসন, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোহা: রহমত উল্লাহ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বাস্তবায়ন ও স্টেকহোল্ডারদের ভূমিকা বিষয়ে মূল বক্তব্য রাখেন। তাকে সহযোগিতা করেন ড্রাগ সুপার মিঠুন কুমার ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মিতা রানী মজুমদার। আলোচনায় অংগ্রহণ করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মোঃ আনোয়ারুল  ইসলাম, কুষ্টিয়া জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া মোঃ আবু রাসেল ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস),কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু। বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, সহ-সভাপতি আ, ফ, ম, নাজিবোদ্দৌলা, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ ওবাইদুর রহমান, মোঃ নজরুল করিম, মোঃ আশরাফুল আলম, আবুল কাশেম শিকদার, উপাধ্যক্ষ আবু সাইদ মোঃ আজমল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফারুক হায়দার চৌধুরী, নির্বাহী সদস্যবৃন্দ মোঃ হাবিবুর রহমান সাজু, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ এহতেশামুল হক, বিপ্রজিৎ কুমার বিশ্বাস, বেঙ্গল হোমিও ল্যাবরেটরির স্বত্বাধিকারী ডাঃ বিশ্বনাথ পাল, ন্যাশনাল হোমিও ল্যাবরেটরির স্বত্বাধিকারী আলাল সিদ্দিকী, রিপন ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী মোঃ তোফায়েল হোসেন রিপন প্রমুখ। উল্লেখ্য, মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলার প্রায় শতাধিক চিকিৎসক, ফার্মাসিস্ট, কেমিস্ট, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ওষুধ প্রস্ততকারকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:১০:০৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪