ঢাকা অীফস ॥ মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, একজন দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগের। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৬ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৭১ জন। বাংলাদেশে এক বছরে হাসপাতালে ভর্তি রোগীর এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। চারবছর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয়েছিল এবং ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। এ সময়ে মারা গেছেন আরও চারজন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ জনে। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, একজন দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন চট্টগ্রাম বিভাগের। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২১৪, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫, ঢাকা উত্তর সিটিতে ২৭৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১৫৪, ময়মনসিংহ বিভাগে ৩১ জন। এছাড়াও রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুরে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৪৫ জন।
টপ নিউজ :
ডেঙ্গুতে তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের বছর
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- 36
জনপ্রিয় সংবাদ











