নিজ সংবাদ ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছেন। কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে রবিবার জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ রাহি. অডিটোরিয়ামে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক জনাব মোবারক হোসাইন । অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া যশোর অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, বিগত স্বৈরাচার পতনের পর জনগন বুঝতে পেরেছে জামায়াত একটি গনমানুষের দল অথচ বিগত বছরগুলোতে আমাদেরকে সমাজের পাশে দাড়াতে দেইনি, আগামীতে জামায়াত যেকোন ধরনের স্বৈরাচারী ষড়যন্ত্র রুখে দেবে । তিনি বলেন সকলে মিলে ঐক্যবদ্ধ ভুমিকা নিতে ব্যর্থ হলে বিদেশী আগ্রাসন আমাদেরকে দেশকে ধ্বংস করবে। এব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকতে তিনি অনুরোধ জানান। বিশেষ অতিথি তার বক্তব্যে বর্তমান প্রেক্ষিতে আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্রতিবিপ্লব রুখে দেওয়ার আহবান জানান । জেলা সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিনের জোয়ার্দ্দার এর পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল গফুর এবং কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা । সমাপনী বক্তব্যে সভাপতি মেহমানবৃন্দসহ অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাপ্তি ঘোষনা করেন।
টপ নিউজ :
কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- 129
জনপ্রিয় সংবাদ















