ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরী মাঠে জেলা শ্রমিক দলের কর্মীসভা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিঞা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের খুলনা বিভাগীয় আহবায়ক মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম ও যশোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। গতকাল রবিবার বিকাল ৪ টায় পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ,ম মখলেছুর রহমান। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রঞ্জু। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর উঠিয়ে দেন উপস্থিত নেতৃবৃন্দ। বক্তরা বলেন , বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীদের আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের আমলে গনতন্ত্র ও ভোটাধিকার হরণ, খুন-গুম, মামলা-হামলা, লুটপাট ও দখল দারিত্বের রাজত্ব কয়েম করা হয়েছিল। এখন পেয়েছি নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন এই বাংলাদেশে অন্যায়-অবিচার,ঘুষ-দুর্নীতি ও দখলদারদের কোন স্থান নেই। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে শ্রমিক দলসহ দেশের সকলকে একযোগে কাজ করতে হবে। আগামীতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই বিএনপিকে ক্ষমতায় আনতে হলে শ্রমিক দলের সাংগঠনিক ভিত্তি আরো  সুদৃড় করার উপর গুরুত্বারোপ করেন কেন্দ্রীয় নেতরা। দলে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁসিয়ার দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  এছাড়া ফ্যসিবাদী সরকার পতন আন্দোলনে যারা রাজপথে লড়াই-সংগ্রাম,মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের অবশ্যই মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে সদর উপজেলাসহ অন্যান্য থানার প্রায় পাঁচ শতাধিক দলীয় নারী-পুরুষ কর্মী সমাবেশে যোগ দেন। সভায় স্থানীয় নেতাদের মধ্যে কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপিত মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া সদর থানা শ্রমিক দলের সভাপতি শামীম মজমাদার ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু, কুমারখালী উপজেলার সাধারণ সম্পাদক হান্নান আলী, দৌলতপুর শ্রমিক দলের সভাপতি মোঃ বাহাদুর ও  শ্রমিক নেতা শহিদুল প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় পাবলিক লাইব্রেরী মাঠে জেলা শ্রমিক দলের কর্মীসভা

আপডেট সময় ০৮:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪