দৌলতপুর প্রতিবেদক ॥ সরকার পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় গতকাল শুক্রবার থেকে সারাদেশে মত কুষ্টিয়ার দৌলতপুরেও কাঁচাবাজার ও সুপারশপে অভিযান পরিচালনা শুরু করেছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার তারাগুনিয়া, হোসেনাবাদ এবং থানা বাজার এলাকায় পলিথিন ব্যাগ মজুদ ও বাজারজাতকরণের দায়ে ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। তিনি বলেন, আজকে (শুক্রবার) অভিযানের প্রথম দিন। আমরা সকলের মাঝে পলিথিন ব্যবহারের কুফল ও সরকারের পলিথিন নিষিদ্ধ করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করছি। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
টপ নিউজ :
দৌলতপুরে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- 62
জনপ্রিয় সংবাদ















