কুমারখালী প্রতিনিধি ॥ আগামীকাল রোববার সকাল ১০ টায় কুষ্টিয়ার কুমারখালী পৌর বাস টার্মিনালে বিএনপির দু’পক্ষ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছেন। দু’পক্ষই চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠানের ব্যাপক প্রচার – প্রচারণা। ইতিমধ্যে একটি শুরু করেছেন মঞ্চ প্রস্তুতের কাজ। তবে একই স্থানে একই সময়ে দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে ব্যাপক সংঘর্ষের ধারণা করছেন স্থানীয়রা ও দলীয় নেতাকর্মীরা এবং প্রশাসন। এদিকে দু’পক্ষের সংঘর্ষ এড়াতে আগামী রোববার পৌর বাস টার্মিনাল এলাকায় সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববারের সমাবেশের আয়োজকরা জানান, যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টায় পৌর বাস টার্মিনালে আলোচনা সভার আয়োজন করেছেন শেখ সাদীর সমর্থকরা। এতে প্রধান থাকবেন শেখ সাদী। এ উপলক্ষ্যে চিঠি ছাপানো হয়েছে। মাইকিংয়ে প্রচার চলছে এবং মঞ্চ তৈরির কাজ চলছে। এদিকে একই স্থানে একই সময়ে ঐক্য ও শান্তি সমাবেশের ডাক দিয়েছেন সাবেক এমপি মেহেদী রুমী সমর্থিতরা। এতে প্রধান অতিথি থাকবেন কুমারখালী পৌর বিএনপির সাবেক সহ সম্পাদক আব্দুস সামাদ খান। তারাও চিঠি ছাপিয়েছেন। প্রচার মাইক বের করেছেন। তবে মঞ্চ তৈরির কার্যক্রম এখনও শুরু করেননি।
টপ নিউজ :
কুমারখালীতে বিএনপির দু’পক্ষের সমাবেশ স্থগিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- 60
জনপ্রিয় সংবাদ















