ভেড়ামারা প্রতিবেদক ॥ ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে নিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪। ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় ভেড়ামারা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য যুব র?্যালি, আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবারের যুব দিবসে নানা ক্ষেত্রে যুবকদের বিশেষ সফলতার জন্য জাতীয় যুব পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তাকর্তা সুলতানা মাহমুদা, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা থানার পুলিশ কর্মকর্তা এস আই বিশ্বজিৎ কুমার, সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জামশেদ আলী।
টপ নিউজ :
ভেড়ামারায় জাতীয় যুব দিবস পালিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- 48
জনপ্রিয় সংবাদ















