ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ইজিবাইকের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইকের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা। সেই সাথে তীব্র যানজটে নাকাল হচ্ছে শহরবাসী। বিশেষ করে শহর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন এসব অটোরিকশা। অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ইজিবাইকগুলোর কোনো নিয়ন্ত্রণ না থাকায় অলিগলিসহ মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন এসব ইজিবাইক। এসব অবৈধ ইজিবাইকের অদক্ষ চালক, যেখানে-সেখানে ইউটার্ন নেওয়া এবং যাত্রী উঠানো-নামানোর কারণে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দুর্ঘটনায় ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। আহত হয়ে পঙ্গু জীবনযাপন করেছেন অনেক মানুষ। এসব ইজিবাইকের চালকরা খুবই অদক্ষ এবং বিভিন্ন পেশা থেকে এসেছেন। পৌর এলাকার বাসিন্দারা বলেন, ইজিবাইকগুলোর কারণে যানজট হয়। বেপরোয়া চলাচলের কারণে অন্য যানবাহনের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। শহর ও শহরতলির স্বল্প আয়ের মানুষ এসব অটোরিকশা চালায়। এ ছাড়া শহরতলির বিভিন্ন গ্রামে প্রতিদিন চলছে শত শত অটোরিকশা। অদক্ষ চালকরা এসব অটোরিকশা ভাড়ায় নিয়ে নিয়মবহির্ভূতভাবে চলাচল করায় দুর্ঘটনার মাত্রা দিন দিন বেড়েই চলেছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ইজিবাইকের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনা

আপডেট সময় ০৮:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪