ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সেলিমা আমিন চৌধুরী

বিলাশবহুল জীবন-যাপনের চেয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোতেই সত্যিকারের তৃপ্তি

সেলিমা আমিন চৌধুরী লায়ন্স কøাব অব ঢাকা শাপলার নব নির্বাচিত প্রেসিডেন্ট। তার টিমে প্রায় দুই শতাধিক কর্মী রয়েছেন। যাদের নিয়ে তিনি দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সমাজের অসহায় মানুষদের জন্য।
তিনি বলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলার প্রেসিডেন্ট হওয়ার পর বেশ কিছু কাজ তিনি সম্পন্ন করেছেন। তার মধ্যে রয়েছে বৃদ্ধদের মাঝে খাদ্য ও বন্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ, পথ শিশুদের খাদ্য বিতরণ ইত্যাদি। যার কিছু খন্ড চিত্রও তিনি দেখিয়েছেন। এছাড়াও আরও কিছু নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন এবং সে গুলো বাস্তবায়নের কথাও জানান তিনি।
সেলিমা আমিন চৌধুরীর ব্যক্তিগত পরিচয় হল- তিনি রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসিন্দা এবং দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী একজন সুনামধন্য ব্যবসায়ী। তবে স্বামীর অর্থ-সম্পদ, গাড়ি-বাড়ী ও বিলাশবহুল জীবন যাত্রার প্রতি তেমন কোন মনোযোগ নেই তার। খুবই সাদা মাটা জীবন যাত্রায় অভ্যস্ত তিনি।
ব্যক্তিগত অনুভুতির কথা জানতে চাইলে তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের সেবা করতে পারলেই সত্যিকারের তৃপ্তি অনুভব করেন তিনি। আর সেই জায়গা থেকেই শুরু হয় লায়ন্সক্লাব এর সাথে তার পথচলা এবং বর্তমান তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলার নির্বাচিত প্রেসিডেন্ট।
তবে, আপনাদের দোয়া ও সর্মথন পেলে আরও বড় বড় প্রজেক্ট হাতে নিয়ে অসহায় মানুষদের পাশে দাড়াতে চান বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আপডেট সময় ০২:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫