ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগের প্রাথমিক রেজুলেশন কাটছাঁট করে প্রকাশ করেছে ‘গুপ্ত মন্ত্রণালয়’

শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কোনো ‘গুপ্ত মন্ত্রণালয়’ কাটছাঁট করে প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গুজব ছড়িয়ে এটা নিয়ে যারা মিছিল করছেন তাদের সর্তক করেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তন ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে মন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র কাছ থেকে ম্যানেজিং কমিটির হাতে নেয়ার সিদ্ধান্ত হয়নি, গুজব ছড়ানো হয়েছে। এটি চিলে কান নেয়ার মতো। মূল ঘটনা না জেনেই সমালোচনা ও গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। কোনো গুপ্ত মন্ত্রণালয় শিক্ষক নিয়োগের প্রাথমিক আলোচনার রেজুলেশনটি কাটছাঁট করে প্রকাশ করেছে।

এদিকে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার গেল বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও ২২ হাজার ৩৫৬ জন কম। তাই এই রেজাল্ট নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।

এ বিষয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাব্যবস্থাকে রিভার্স গিয়ারে নিয়ে গেছে বিগত সরকার। এবার যে রেজাল্ট হয়েছে, তা স্বচ্ছ। এসএসসির রেজাল্ট একেকজন একেক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। অনেকে বলছেন রেজাল্ট ড্রপ করেছে। এটা মিস ইনফরমেশন। জোর করে পাস কিংবা ফেল করানো যায় না। এসএসসি রেজাল্ট প্রভাবিত করার জন্য বোর্ডকে কোনো চাপ প্রয়োগ করার মানসিকতাই নেই সরকারের। শতভাগ ফেল করা ৩১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে পূর্বের মতো বন্ধ করে দেয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বেশি কাজ করছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। তাই এটি নিয়ে গুজব ছড়িয়ে লাভ নেই। আগামী দিনে শিক্ষাব্যবস্থায় গবেষণার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

শিক্ষক নিয়োগের প্রাথমিক রেজুলেশন কাটছাঁট করে প্রকাশ করেছে ‘গুপ্ত মন্ত্রণালয়’

আপডেট সময় ০৫:২৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬