ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাতক্ষীরায় একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালজুড়ে এখনো ঘন ধোঁয়া রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগী ও স্বজনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা কাজ করছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালজুড়ে প্রচুর ধোঁয়া রয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৪টি ইউনিট কাজ করছে। উদ্ধার ও আগুন-পরবর্তী কার্যক্রম শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেট সময় ০৫:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬