ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

সরকারি চিকিৎসক প্রাইভেট চেম্বারে মন্ত্রীর হাতে ধরা, লাইসেন্স বাতিলের নির্দেশ

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় নিয়ম ভেঙ্গে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে এক চিকিৎসকের বিএমডিসি লাইসেন্স বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা শেষে তিনি এ নির্দেশ দেন।

অভিযান সংশ্লিস্ট সূত্র জানায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মইনুল হাসান চিশতী নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকা অবস্থায় রাজধানীতে নিয়মিত প্রাইভেট প্র্যাকটিস করে আসছিলেন, যা সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী।

অভিযান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের কাছে অভিযোগ ছিল, এই চিকিৎসক কর্মস্থলে না থেকে দীর্ঘদিন ধরে এখানে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এ কারণে তাকে আগেও কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনিয়ম অব্যাহত রাখেন।”

তিনি আরো বলেন, “আমরা তার বিএমডিসি লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছি। একই সঙ্গে সরকারি চাকরি থেকে তাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, সংশ্লিষ্ট চিকিৎসককে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ দেওয়ায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধেও আইন অনুযায়ী জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‍“সরকারি চিকিৎসকদের কর্মস্থলে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা নিয়মবহির্ভূত প্রাইভেট প্র্যাকটিস বরদাশত করা হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

সরকারি চিকিৎসক প্রাইভেট চেম্বারে মন্ত্রীর হাতে ধরা, লাইসেন্স বাতিলের নির্দেশ

আপডেট সময় ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬