ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নিহত ৪

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় এক শিশু শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত বনানী, তেজগাঁও, সায়দাবাদ ও মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, সকালে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনের মধ্যবর্তী স্থানে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তন্ময় চৌধুরী তূর্য (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তূর্য আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রেললাইন দিয়ে স্কুলে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

অন্যদিকে, সায়দাবাদ রেলক্রসিং এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় মো. আলী আজগর (৩২) ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানায়, নিহতের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে থাকা ঠিকানার সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে তাকে নিয়ে আসা পথচারী ইসরাফিল পলাশ ও মো. ইয়াসিন জানান, ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশে রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুলহাতা শার্ট।

এছাড়া রাত ৮টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তি নিহত হন। নিহত অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন বলেন, বনানীতে শিশু শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন রেললাইনে পৃথক ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় নিহত ৪

আপডেট সময় ১১:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬