ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ

কুষ্টিয়ার খোকসা পৌরসভার মেয়র প্রার্থী ও বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে খোকসা থানাপাড়া এলাকায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নাফিজ আহমেদ রাজু খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

আহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজু তার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির গেটে পৌঁছালে অজ্ঞাত পাঁচজন তার পরিচয় নিশ্চিত হয়েই অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে চাপাতি ও লোহার হাতুড়ি (হ্যামার) দিয়ে বেধড়ক পেটাতে থাকে। চাপাতির আঘাতে তার পায়ের নিচের অংশ মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে।

এসময় রাজুর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে ১৬ থেকে ১৭ রাউন্ড গুলিবর্ষণ ও তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ রাজু বলেন, বাড়ির গেটের সামনে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চাইলে তারা উল্টো আমার পরিচয় নিশ্চিত হয়েই চাপাতি ও লোহার রড-হাতুড়ি নিয়ে ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে স্বজনেরা ছুটে এলে তারা একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে পালিয়ে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা বিএনপি নেতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

কুষ্টিয়ায় বিএনপি নেতার ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ

আপডেট সময় ০৫:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬