ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে স্থানীয়রা নদীতে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, নিহত তরুণীর বয়স ২৫ থেকে ৩০ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সদরঘাট নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

কর্ণফুলী নদী থেকে বস্তাবন্দি তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬