ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

নৈতিক স্থলনজনিত কারণে এমপি পদ হারানোর আইনি ভিত্তি নেই: ইসি

‎দল বহিষ্কার করলেও নৈতিক স্থলনজনিত কারণে সংসদ সদস্য (এমপি) পদ হারানোর আইনি ভিত্তি নেই। কেবল দণ্ডিত হলেই সরাসরি ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। তবে সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা চার আসনের জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ‎

এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভিডিওকাণ্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গণে ওঠে সমালোচনার ঝড়।

শুরুতে এই ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করে জামায়াত-সংশ্লিষ্ট বিভিন্ন মহল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন জামায়াতের এই এমপি। বিয়ের কাবিননামা ও তরুণীর বায়োডাটায়ও অসঙ্গতির অভিযোগ ওঠে। নৈতিক স্খলনের দায়ে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার মানুষজনেরা। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।‎

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপির পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নৈতিক স্থলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের ইখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি।

এদিকে, রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান এ কমিশনার।সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জন নিয়ে প্রশ্নের জবাবে একথা জানান এই কমিশনার।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

নৈতিক স্থলনজনিত কারণে এমপি পদ হারানোর আইনি ভিত্তি নেই: ইসি

আপডেট সময় ০৩:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬