ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল ১৫ সেপ্টেম্বরের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ৭১ সালে পাকিস্তানীদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন শেখ হাসিনা: রিজভী ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে আমেরিকান কোম্পানিকে আমন্ত্রণ জানাব শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি মার্কিন অঙ্গরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) মামলাটি দায়ের করা হয়। এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হলো গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত দুই অঙ্কের নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এসব দেশের ওপর এই শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন।

গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর তিনি অস্থায়ী শুল্কের আশ্রয় নেন। সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই কার্যকর হয় এই নতুন শুল্ক।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর, প্রশাসন আবারও পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে কর বাড়ানোর উদ্দেশ্যে এই নতুন দফার শুল্ক আরোপের চেষ্টা করছে।

নতুন শুল্কের বিরুদ্ধে মামলা দেওয়া অরেগন ও নিউইয়র্কসহ এই ২৫টি অঙ্গরাজ্যের সবকটিতেই ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল অথবা গভর্নর রয়েছেন।

তবে অঙ্গরাজ্যগুলোর এই পদক্ষেপের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, অন্য দেশগুলোর অন্যায্য বাণিজ্যিক আচরণের বিরুদ্ধে এই শুল্ক আরোপ একটি উপযুক্ত ও আইনসম্মত জবাব।

তিনি আরও বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে কোনও বিদেশি রাষ্ট্র ব্যর্থ হলে তা অন্যায্য এবং তা আমেরিকান শ্রমিকসহ মার্কিন বাণিজ্যের জন্য বোঝা তৈরি করে যা অবশ্যই মোকাবেলা করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

আপডেট সময় ০৫:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬